ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চট্টগ্রামে রেকর্ড শনাক্ত ১৩১৫, মৃত্যু আরও ১৭

    চট্টগ্রামে রেকর্ড শনাক্ত ১৩১৫, মৃত্যু আরও ১৭
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাকালের সর্বোচ্চ এক হাজার ৩১৫ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৭ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে ১৭ করোনা রোগীর মৃত্যু হয়।

    সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল বুধবার চট্টগ্রামের ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ১ হাজার ৩১৫ জন পজিটিভ শনাক্ত হন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৭৯ হাজার ৭৫১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৫৯ হাজার ৮২২ জন ও গ্রামের ১৯ হাজার ৯২৯ জন।

    গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ৮ জন ও গ্রামের ৯ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৯৪৯ জন। এতে শহরের বাসিন্দা ৫৬৯ জন ও গ্রামের ৩৮০ জন।

    সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৮৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫৫ হাজার ২০৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৭২৯ জন ও ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৭ হাজার ৪৭৯ জন। হোম কোয়ারেন্টাইনে ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০০ জন এবং ছাড়পত্র নেন ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৮৭ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ