ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

    দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় কুপিয়ে রাকিবুল (২২) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি বিছিন্ন করে দিয়েছে দুর্বত্তরা। রাকিবুল কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

    বুধবার (২৮ জুলাই) রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানও  আহত হন।

    আহত রাকিবুল বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন।

    ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ