ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মশক নিধন অভিযান, কাউন্সিলরকে লাখ টাকা জরিমানা  

    মশক নিধন অভিযান, কাউন্সিলরকে লাখ টাকা জরিমানা  
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মশক নিধন চিরুণি অভিযানের প্রথম দিনেই ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেনেকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। কাউন্সিলরের অংশীদার মালিকানাধীন বিপণিবিতানে এডিস মশার লার্ভা মেলায় ডিএনসিসির অভিযানিক দল তাকে জরিমানা করে।

    মঙ্গলবার সকালে ৭ নম্বর ওয়ার্ড থেকেই আনুষ্ঠানিকভাবে চিরুনি অভিযানের উদ্বোধন করা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা যখন এই অভিযান উদ্বোধন করেন তখন সেখানে কাউন্সিলর তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

    জরিমানার পর কাউন্সিলর তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সোমবার বিপণিবিতান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হলেও পরিষ্কার করা হয়নি। তাই জরিমানা করা হয়েছে।

    এর আগে অবশ্য উদ্বোধনী পর্বে নিজ ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করেছিলেন এই কাউন্সিলর। এমনকি এডিস মশা ও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ফেসবুকে অপপ্রচার করছে বলেও দাবি করেছিলেন তোফাজ্জল।

    তিনি বলেন, চলতি বছরে ডেঙ্গি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমার ওয়ার্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিরোধী দলসহ কেউ কেউ ফেসবুকে অপপ্রচার করে যে ডেঙ্গি পরিস্থিতি খারাপ। তারা আমাদের দলের না, আওয়ামী লীগের কেউ না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ