ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদীতে বিধিনিষেধ অমান্য করায় ৬ জনকে জরিমানা

গৌরনদীতে বিধিনিষেধ অমান্য করায় ৬ জনকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী। 

মঙ্গলবার সকালে গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ড, আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিদের্শ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান্দার, পথচারী ও মোটরসাইকেল চালকসহ ৬ জনকে পাঁচ হাজার নয়শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস। এ সময় উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন