ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সাধারণ মানুষের প্রাণহানির রেকর্ড আফগানিস্তানে

    সাধারণ মানুষের প্রাণহানির রেকর্ড আফগানিস্তানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বিশ বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দেওয়ায় এ বছরের প্রথমার্ধে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এতে এই সময়ে রেকর্ডসংখ্যক বেসামরিক মানুষ নিহত কিংবা আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

    সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত আফগানিস্তানে ১ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। গত বছরের সঙ্গে তুলনা করলে এ বছরের প্রথমার্ধে দেশটিতে নিহত বেসামরিক মানুষের সংখ্যা বেড়েছে ৪৭ শতাংশ।

    জাতিসংঘ সতর্ক করেছে, প্রাণহানি আরও বাড়তে পারে। এছাড়া চলতি বছরের মে ও জুন মাসে যত মানুষের প্রাণহানি হয়েছে জাতিসংঘ ২০০৯ সাল থেকে দেশটিতে প্রাণহানির হিসাব রাখতে শুরু করার পর দুই মাসে এত প্রাণহানি আর কখনোই হয়নি। 

    জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০২১ সালে দেশটিতে ৬৪ শতাংশের মৃত্যু হয়েছে সরকারবিরোধী পক্ষের হাতে। এছাড়া সরকারি বাহিনীর হামলায় মৃত্যু ২৫ হয়েছে শতাংশের। বন্দুকযুদ্ধে মারা গেছে ১১ শতাংশ। মোট মৃত্যুর ৩২ শতাংশই শিশু। 

    আফগানিস্তানের সরকারী বাহিনীর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে। দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। বিশ বছরের মিশন শেষে সব আন্তর্জাতিক সেনা আফগানিস্তান ছাড়ায় শক্তি আরও বেড়েছে তালেবানের।

    সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই সেনা প্রত্যাহার শুরুর পর থেকে হামলা বাড়িয়েছে তালেবান। সেই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা শুরু করেছে, তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

    আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, ‌‘মে থেকে জুনে বেসামরিক হতাহতের সংখ্যা হঠাৎ এত বৃদ্ধি পেয়েছে যা গুরুতর উদ্বেগের। পূর্বের চার মাসে যত মানুষের প্রাণহানি হয়েছে এই দুই মাসে মৃত্যু হয়েছে সমপরিমাণ।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ