ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • ৭ম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা!

    ৭ম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের আলফাডাঙ্গায় সপ্তম শ্রেণির এক নামে এক ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি করে আরিফুজ্জামান চাকলাদার নামে এক স্থানীয় গণমাধ্যমকর্মী।

    অভিযোগ সূত্রে জানা যায়, আসামি উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা। ঈদুল আজহার আগের রাতে সে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বণ্য প্রাণীর ছবির ওপর ঈদ মোবারক লিখে পোস্ট দেয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. কাদের চাকলাদারের ছেলে আরিফুজ্জামান চাকলাদার আপেল বাদী হয়ে ওই মামলা করেন।

    আলফাডাঙ্গা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পলাতক রয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ