ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ট্রাকচালককে গুলি করে হত্যা, গ্রেফতার ২

    ট্রাকচালককে গুলি করে হত্যা, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাকের চালক আব্দুর রহমান (৩৫) হত্যায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

    শনিবার (২৪ জুলাই) ঢাকার সাভারের দেওগা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকার সাদ্দাম হোসেন বাচা (৩১) ও বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার মো. তুহিন (১৯)। দুজনই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। কোরবানির গরুবাহী ট্রাক ডাকাতির উদ্দেশ্যে তারা হামলা চালিয়ে ট্রাকচালক আব্দুর রহমানকে খুন করেন। 

    রোববার (২৫ জুলাই) র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ কথা জানান। তিনি বলেন, গত ১৬ জুলাই ভোররাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কের সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী একটি ট্রাকের চালক আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকতরা। এই ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই এক পর্যায়ে  গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি বলেন, গ্রেফতার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ট্রাকচালক আব্দুর রহমানকে গুলি করে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সাদ্দাম হোসেন ও তুহিন সীতাকুণ্ড লিংক রোড এলাকার একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‍্যাব-৭, চট্টগ্রামের ছায়া তদন্ত অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।

    গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সীতাকুণ্ডে থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২২ জুলাই চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ