ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  • চুল কাটানো নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি, ছেলের আত্মহত্যা

    চুল কাটানো নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি, ছেলের আত্মহত্যা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে স্টাইল করে চুল কাটানো নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে আরিফ ইসলামের (২০)। এরপর জোড় করে তাকে ফের সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আনেন বাবা। এ ঘটনার জেরে ছেলে আরিফ ইসলাম আত্মহত্যা করেছেন। 

    শনিবার (২৪ জুলাই) দুপুরে সৈয়দপুর পৌর শহরের নিচু কলোনী ভাঙা কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ইসলাম ওই এলাকার ময়নুল ইসলামের ছেলে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আরিফ চুল কাটিয়ে বাসায় আসেন। এ সময় তার চুল কাটানোর স্টাইল নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বাবা ময়নুল তাকে ভালো করে আবারো চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে যান। আরিফ সেলুন থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

    সকাল ৭টায় ঘুম থেকে উঠে গলায় দড়ি দিয়ে সিলিংয়ের সাথে আরিফকে ঝুলতে দেখেন তার মা। এ সময় তিনি চিৎকার করলে তার লোকজনসহ প্রতিবেশীরা এসে মরদেহ মাটিতে নামিয়ে পুলিশে খবর দেন। 

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান  বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

    ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। জোর করে ছেলেটিকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়েছিল তার বাবা। সম্ভবত এই কারণে তিনি আত্মহত্যা করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ