ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ২শ মেট্রিক টন অক্সিজেন আসছে ভারত থেকে

    ২শ মেট্রিক টন অক্সিজেন আসছে ভারত থেকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে দুই'শ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে আজ শনিবার (২৪ জুলাই) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে।

    ভারতের তথ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এগুলো বাংলাদেশে পাঠানো হবে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।

    দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ভারত সরকার নিজেদের মহামারি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে করোনার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


    এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। ২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়।


    ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ