ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর
  •  করোনায় ছেলে, খবর শুনে বাবা-মার মৃত্য

     করোনায় ছেলে, খবর শুনে বাবা-মার মৃত্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল শহিদুল ইসলাম স্বপন (৬৫)। স্বপনের মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন তার বাবা হাজি আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫)।

    এর আগে সন্তানের করোনা পজিটিভের খবর শুনে ঈদের দিনেই মারা যান তার মাতা রাবেয়া বেগম (৯৫)। শনিবার (২৪ জুলাই) ভোরে কিছু সময়ের ব্যবধানে সন্তান ও পিতার মৃত্যু হয়।


    নিহতের সন্তান রুহুল আমিনের বরাত দিয়ে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের  সদস্য খোরশেদ আলম খলিল বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল শহিদুল ইসলাম স্বপন কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হন।

    তিনি আরও বলেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ছেলের এমন সংবাদ শুনে ঈদুল আজহার দিন (২১ জুলাই) দুপুরে মারা যান তার মাতা রাবেয়া বেগম।

    এদিকে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওই দিন থেকেই কথা বলা বন্ধ হয়ে যায় স্বামী হাজী আব্দুল মান্নান সিদ্দিকীর। এ অবস্থায় শোক কাটতে না কাটতেই শনিবার ভোরে করোনায় আক্রান্ত শহিদুল ইসলামও মারা যান। সন্তানের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা মান্নানও মারা যান।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে সদান্দনপুর নিজ বাড়িতে বাবা-ছেলের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

    সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। স্বাস্থ্যবিধি মেনেই তাদের জানাজা সম্পন্ন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ