ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বন্ধ যান চলাচল, হেঁটেই ঢাকায় ফিরছে মানুষ

    বন্ধ যান চলাচল, হেঁটেই ঢাকায় ফিরছে মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

    এদিন সকালে দেখা যায়, ঢাকার প্রবেশদ্বার সদরঘাট, গাবতলী, আব্দুল্লাহপুর, সায়েদাবাদে রাজধানীগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কোনো যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটেই গন্তব্যে ফিরছেন তারা। অনেকেই ব্যবহার করছেন ভ্যান-অ্যাম্বুলেন্স। তাদের কারো হাতে ব্যাগ, আবার কারো কোলে শিশু বাচ্চা, কারো সঙ্গে বয়:বৃদ্ধ।


    গাবতলীতে দেখা যায়, দূরপাল্লার সব যাত্রীদের আমিনবাজারে নামিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় হেঁটে, রিকশা ও ভ্যানে রাজধানীতে প্রবেশ করছেন যাত্রীরা।

    ট্রাফিক বিভাগ পুলিশ জানিয়েছে, দূরপাল্লার কোনো পরিবহনকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ব্যক্তিগত গাড়িতে যারা গতকাল রাতে রওনা করেছেন, সেতুর টোল বক্সের টোকেন দেখে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।


    গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ