ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বাবা-ছেলে নিহত

    অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বাবা-ছেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর সদরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যুর ছয়দিন পর মারা গেছে ছেলে।

    নিহত ইয়াসিন অভি (১৭) কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোয়াজ্জেন হোসেন ওয়াসিমের ছেলে। 

    সে উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

    গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে অভি ধানমণ্ডি নর্দান হসপিটালের আইসিউতে মারা যায়। পরে একই দিন রাত ৯টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের গাজী ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ১১ নং নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় দুটি অটোরিকশার সংঘর্ষে অভির বাবা মোয়াজ্জেন হোসেন ওয়াসিম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। 

    তিনি কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজী ভূঞা বাড়ির মৃত মোস্তফা ভূঞার ছেলে। 

    এ দুর্ঘটনায় ঘটনায় গুরুতর আহত অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার ছয়দিন পর ঢাকার ধানমণ্ডি নর্দান হাসপাতালে মারা যায় সে।

    নিহতের কাকা ফখরুউদ্দিন মঞ্জু জানান, নিহত ওয়াসিম তার ছেলে অভিকে নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে মাইজদী থেকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে তার গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করে। পথে সে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারের দক্ষিণে পৌঁছলে রাস্তার পাশে রাখা গাছের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওয়াসিম পেশায় একজন ব্যবসায়ী এবং তিন সন্তানের জনক ছিল। সে মাইজদী শহরে ভাড়া বাসায় থাকত।

    সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ