ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দেড় হাজার মাস্ক দিয়ে তৈরি হলো বিয়ের গাউন

    দেড় হাজার মাস্ক দিয়ে তৈরি হলো বিয়ের গাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেলে দেওয়া মাস্ক, পিপিই কিট নিয়ে কী করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। যদি কোনও ভাবে সেগুলিকে অন্য কোনও কাজে ব্যবহার করা হয়, তাহলে মন্দ কী?

    তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। তিনি আস্ত বিয়ের গাউন বানিয়ে ফেলেছেন ১ হাজার ৫০০ মাস্ক দিয়ে। খবর ইন্ডিয়াটুডের।

    এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করেছেন তিনি গাউনের ভিতর দিকে। আর এই অদ্ভুত উপাদানে তৈরি গাউনের ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

    ‘হিচড’ নামে একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর অর্ডার পেয়েছিলেন ডিজাইনার টম সিলভারউড।

    সম্প্রতি লন্ডন বিয়ের অনুষ্ঠানের ওপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিবাহ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন।

    ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।

    সংস্থার সম্পাদক সারাহ আল্যার্ড বলেন, ‘ব্রিটেনে বিবাহের অনুষ্ঠান ফের শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। এই গ্রীষ্মে হাজার খানেক বিয়ের অনুষ্ঠান হবে। যুগলের জন্য আবারও ভাল সময় ফিরে এসেছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ