ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • তালেবানের অবস্থান নিয়ে মুখ খুললেন মার্কিন জেনারেল

    তালেবানের অবস্থান নিয়ে মুখ খুললেন মার্কিন জেনারেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেছেন, ‘আফগানিস্তানে তালেবান গোষ্ঠী কৌশলগত ভালো অবস্থানে রয়েছে।’ গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে তালেবানের ক্রমাগত অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

    মার্ক মাইলি বলেন, আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলার দখল নিয়েছে তালেবান। তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই তালেবান। জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত। 

    তিনি আরও বলেন, অধিকাংশ আফগান জনগণ দেশটির প্রাদেশিক রাজধানী এবং রাজধানী কাবুলে বসবাস করায় আফগান নিরাপত্তা বাহিনী তাদের জীবন রক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান জেনারেল মাইলি।
    সূত্র : পার্সটুডে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ