ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  •  ‘পেগাসাস’ স্পাইওয়্যার দিয়ে আড়িপাতার তদন্ত শুরু

     ‘পেগাসাস’ স্পাইওয়্যার দিয়ে আড়িপাতার তদন্ত শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পেগাসাস’ নামে ইসরায়েলি একটি স্পাই সফটওয়্যার গোপনে মোবাইল ফোনে ঢুকিয়ে কীভাবে বিভিন্ন রাষ্ট্র নজরদারি করছে -তা নিয়ে আন্তর্জাতিক এক অনুসন্ধানে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সব তথ্য বেরিয়ে আসছে। এবার এই আড়িপাতা নিয়ে বিশেষ তদন্ত শুরু হচ্ছে ফ্রান্সে।

    জানা গেছে, বিভিন্ন ফরাসি সাংবাদিকের ফোনে মরক্কোর গোয়েন্দা সংস্থা এই ম্যালওয়ার ব্যবহার করে নজরদারি চালিয়েছে। ইতিমধ্যে ব্যক্তিগত পরিসরে অবৈধ প্রবেশ, ফোনে আড়ি পাতা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ১০টি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার কথা জানানো হয়েছে ফ্রান্সের পক্ষ থেকে।

    সোমবার পেগাসাস-কাণ্ড নিয়ে মিডিয়াপার্ট নামে একটি সংস্থা অভিযোগ দায়ের করে। পাশাপাশি, তদন্তমূলক পত্রিকা লা কানরাডও একটি পৃথক অভিযোগ দায়ের করতে চলেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে মরক্কোর পক্ষ থেকে। 
    পাল্টা মিডিয়াপার্ট জানিয়েছে, সংস্থার প্রতিষ্ঠাতা এডউই প্লেনেল ও প্রতিষ্ঠানের একাধিক সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে। যদিও মরক্কোর তরফ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, কোথাও কারও ব্যক্তিগত পরিসরের খবর নিতে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা হয়নি।

    সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ