ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক’র বড়ভাইয়ের ‍ইন্তেকাল

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক’র বড়ভাইয়ের ‍ইন্তেকাল
    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক’র বড়ভাইয়ের ‍ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল সদর ‍আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা ‍আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম ‍এর বড় ভাই জ্যেষ্ঠ সাংবাদিক কে.এম সাহিদ ফারুক ‍ইন্তেকাল করেছেন (ইন্ন‍া লিল্লাহি ওয়া ‍ইন্না ‍ইলাইহি রাজিউন)।

    বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আজ বৃহস্পতিবার বাদ যোহর মোহাম্মদপুরে নুরজাহান রোডের বাইতুল ফজল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

    পারিবারিক সূত্র জানিয়েছে, কে.এম সাহিদ ফারুক সাংবাদিক ছিলেন। মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত তিনি দৈনিক ‍ইত্তেফাক পত্রিকায় কাজ করে ‍আসছিলেন। তার মৃত্যুতে পরিবার ‍এবং মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে ‍এসেছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ