ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

    ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা আটটি ক্ষেপণাস্ত্রের সাতটিই ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর পার্সটুডের।

    মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত বলেছেন, সোমবার চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমান আলেপ্পো শহরের দক্ষিণ-পূর্ব অংশের কিছু স্থাপনা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘পান্তসির-এস’ ও ‘বাক-এমটু’ ব্যবহার করে সাতটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।

    রাশিয়ার এই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অষ্টম ক্ষেপণাস্ত্রটি আলেপ্পোর শহরতলীতে অবস্থিত আল-সাফিরা এলাকার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনে আঘাত হানে। ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

    সোমবারের ওই বিমান হামলার খবর জানাতে গিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আগ্রাসনে নিক্ষিপ্ত ‘বেশিরভাগ ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে।

    ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়ার পর থেকে কৌশলগতভাবে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধ অবস্থায় রয়েছে। তেল আবিব সিরিয়ার ওপর আগ্রাসন চালানোর জন্য গোলান মালভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে রেখেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ