ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঈদের দিন ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ শতাধিক আহত

    ঈদের দিন ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ শতাধিক আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


    ঈদের দিন বুধবার সকাল ৯ টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা গেছে, সোমবার বিকালে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।

    এরই সূত্র ধরে বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইন (১৭) এর সঙ্গে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের (৩৮) কথা কাটাকাটি হয়। এরপর দুই দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া  থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়।

    গুরুতর আহত রিফাত শেখ (১৮), জগদীশ ফলিয়া (৭০) ফায়জুল মল্লিক(২২), মৃদুল গাইন (৩২), শিবনাথ (৬৫), রুস্তুম মল্লিক (৬৪), বাবুল মল্লিক (২৮), ইমন হালদার (১৫), নুরেআলাম (১৫), নান্নু মল্লিক (৩৫), জসিম মোল্লা (৩৫), রনি মোল্লা (১৩), গোবিন্দ গাইন (৩২), আশুদেব গাইন(২৯), তন্ময় গাই (৩৫) সুশান্ত গাইন(৩৯), উজ্জ্বল গাইন (১৭), সজিব ফলিয়া (২১), নিখিল গাইন (৪১), রসময় গাইন (৪০), তরিকুল মোল্লা (১৭), রহিমা বেগম (৫৫), নাদেম মোল্লা (১৭), বিধান গাইন (৩০), নিমচাঁদ (৬০),কৌশিক গাইন (১৭), প্রদীপ গাইন (৫৫), জয় গাইন (১৫), অনিমেশ ফলিয়া (১৫), সম্রাট গাইন (১৫), সুজিৎ গাইন (২১), বিষ্ণু গাইন (৩৫) ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী, মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ