ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দ্বিতীয় বিয়ে গোপন রাখায় কলেজশিক্ষককে গণধোলাই

    দ্বিতীয় বিয়ে গোপন রাখায় কলেজশিক্ষককে গণধোলাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় বিয়ে করে গোপন রাখায় কাজী আব্দুল্লাহ ওরফে কাজী তারেক (৫২) নামের এক কলেজশিক্ষককে ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দিয়েছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ হলে জয়কৃষ্ণপুর গ্রামের দ্বিতীয় শ্বশুরবাড়ি এলাকার ক্ষুব্ধ লোকজন কাজী তারেককে গণধোলাই দেয়।


    গণধোলাইয়ের শিকার কাজী তারেকের বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির কাজীপাড়ায়। তিনি পাংশা উপজেলার হাবাসপুরে ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের প্রদর্শক এবং বাহাদুরপুর কাজীপাড়ায় নতুন প্রতিষ্ঠিত পন্ডিত আবুল হোসেন কলেজের গণিত বিষয়ের শিক্ষক।

    জানা গেছে, প্রথম স্ত্রী থাকার পরও বছরখানেক আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক ছাত্রীকে বিয়ে করে তা গোপন রাখেন তিন সন্তানের জনক কলেজশিক্ষক তারেক। কলেজ পড়ুয়া ওই ছাত্রীর বাড়িও বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামে।

    এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে গণধোলাইয়ের ঘটনাটি শুনেছেন বলে তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার ফলে তিনি বিব্রত বলে জানান। 

    এ বিষয়ে ভুক্তভোগী কলেজ শিক্ষক কাজী আব্দুল্লাহ তারেক গণধোলাইয়ের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি সঠিক। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করিনি বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ