ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • যুক্তরাষ্ট্রের চেয়েও উন্নত এস-৫০০ এর পরীক্ষা চালালো রাশিয়া 

    যুক্তরাষ্ট্রের চেয়েও উন্নত এস-৫০০ এর পরীক্ষা চালালো রাশিয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটিই হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর পার্সটুডের।

    দেশটির অস্ত্রখান অঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ওই পরীক্ষা চালানো হয়। এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষার সময় একটি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই সফলভাবে প্রতিহত করে। এটি উন্নত জঙ্গিবিমান ও বোমারু বিমানকেও প্রতিহত করতে সক্ষম।

    ২০২০ সালের আগস্টেই উন্নত এই এস-৫০০ ব্যবস্থার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসোভ।

    চলতি বছরের মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন যে, রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে।

    রাশিয়ার এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার চেয়ে অনেক উন্নত বলে দাবি করেছে মস্কো। রুশ নির্মিত এস-৩০০ ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এবং আকাশকে শত্রুমুক্ত রাখতে এগুলো বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

    তুরস্ক এবং ভারতও রাশিয়ার তৈরি এস-৪০০ কিনেছে। তুরস্ক এরই মধ্যে এস-৪০০ এর চালান গ্রহণ করেছে। তবে ভারতের কাছে এখনও হস্তান্তর করা হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ