ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক
  • বাংলাদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আবারও বাড়াল আমিরাত

    বাংলাদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আবারও বাড়াল আমিরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরেক দফায় বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    আমিরাতের সব ধরনের ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ এই চার দেশের নাগরিকরা নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে যেতে পারবেন। যে কারণে আমিরাতে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে তাদের।


    এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। পরে ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

    ওই সময় আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) জানায়, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার ভ্রমণকারীদের আগামী ২১ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।’

    মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

    ১৮ জুলাই আমিরাতভিত্তিক এয়ারলাইন ইতিহাদ এয়ারলাইন্স বাংলাদেশ, ভারতসহ ছয়টি দেশ থেকে বিমান চলাচল স্থগিত করে। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়।

    তবে আমিরাতের নাগরিক, কূটনীতিক এবং গোল্ডেন ভিসাধারীরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ