ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলা

    ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টের ওপর ছুরিহামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার নামাজ শেষে মালির অন্তবর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে ঈদের জামায়াত শেষে তাকে ছুরিকাঘাতের চেষ্টা এক দুর্বৃত্ত। খবর আল-জাজিরার।

    জানা গেছে, প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। বর্তমানে তাকে বামাকোর বাইরে কাতি সামরিক ঘাঁটিতে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এক বিবৃতিতে মালির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে, এএফপির এক সাংবাদিক দাবি করেছেন তিনি ঘটনাস্থলে রক্ত দেখতে পেয়েছেন। তবে সেটি কার তা নিশ্চিত নয়।
    উল্লেখ্য, গত মাসেই ৩৭ বছর বয়সী গোইতা মালির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। অবশ্য মাত্র নয় মাসের মধ্যে দু’বার ক্ষমতা দখল করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

    ২০২০ সালের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে ক্ষমতাচ্যুত করেন কর্নেল গোইতা। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে ফের বেসামরিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে একটি অন্তবর্তী সরকার গঠন করা হয়, যার ভাইস প্রেসেডন্ট হন গোইতা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ