ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পেগাসাসের নজরদারির তালিকায় ইমরান খান

    পেগাসাসের নজরদারির তালিকায় ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলি সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) তৈরি স্পাইওয়্যার পেগাসাসের নজরদারির তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোনও ছিল বলে দেশটির সংবাদমাধ্যম ডন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে। 


    ইমরানের নাম্বারও হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল বলে করেছে জানিয়েছে ডন। তবে সেই চেষ্টা সফল হয়েছিল কিনা তা জানা যায়নি।

    এছাড়া পাকিস্তানের কমপক্ষে ১০০টি ফোন নম্বর পেগাসাসের টার্গেট তালিকায় ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 

    অন্যদিকে পেপাসাসের তালিকায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম থাকার কথা জানিয়েছে দেশটির নিউজ পোর্টাল দ্য ওয়্যার।
    তবে ভারত সরকার এই নজরদারির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

    পেগাসাস মূলত এক ধরনের ম্যালওয়ার (বিশেষ ধরনের ভাইরাস) যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে পারে। একইসঙ্গে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে এই ম্যালওয়ার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ