ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার
  • করোনায় ভারতে অতিরিক্ত ৪০ লাখ মানুষের মৃত্যু

    করোনায় ভারতে অতিরিক্ত ৪০ লাখ মানুষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ভারতে অতিরিক্ত অন্তত ৪০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এর এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষক দলের মধ্যে রয়েছেন দেশটির সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরভিন্দ সুব্রানিয়াম।

    আগের কয়েকবছরের সঙ্গে এবছর একই সময়ে মৃত্যুর সংখ্যা তুলনা করে এই সংখ্যা বের করা হয়েছে। তবে এর মধ্যে করোনার জন্য কতজন প্রাণ হারিয়েছেন তা বের করা সম্ভব হয় নি।
    সরকারি পরিসংখ্যানে দেশটিতে করোনায় ৪ লাখের বেশি মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এর আগে বিশেষজ্ঞরা অভিযোগ করছিলেন, দেশটিতে সরকারি তথ্যের চেয়ে অন্তত ৫ থেকে ৭ গুণ বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। 

    গবেষকরা বলছেন, দেশভাগ ও স্বাধীনতার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় মানবিক দুর্যোগের ঘটনা।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

    এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ