ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু 

    ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। ফলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ উদ্বেগের কথা জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

    তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরো সতর্ক হতে হবে। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা যদি আরো বেশি দায়িত্ব পালন না করেন তাহলে পরিস্থিতি চরম অবনতির দিতে যেতে পারে।

    ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকলেই হবে না, এদের সঙ্গে সচেতন হতে হবে জনসাধারণকেও। বাড়ি ছাদের ফুলের টপে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির আশ-পাশের ড্রেনও নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনদিনের বেশি যাতে কোথাও পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান নাজমুল ইসলাম।

    দিনের বেলা ঘুমালে মশারি টাঙাতে হবে। এরপরও কারো জ্বর আসলে করোনার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু ধরা পড়লে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি, প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন বা স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন ডা. নাজমুল ইসলাম।

    গত ১৬ জুলাই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮১ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে ঢাকায় ৮০ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ