ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাসপাতালের শয্যা প্রায় শেষ, ডাক্তাররাও ক্লান্ত: স্বাস্থ্যমন্ত্রী 

    হাসপাতালের শয্যা প্রায় শেষ, ডাক্তাররাও ক্লান্ত: স্বাস্থ্যমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে হাসপাতালের শয্যা প্রায় শেষ হয়ে আসছে। চিকিৎসা সেবা দিতে দিতে ডাক্তাররাও ক্লান্ত। শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় নতুন করে চার হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে। চার হাজার নার্স নিয়োগ হচ্ছে। আমরা যতই নিয়োগ দিই না কেন সংক্রমণের হার যদি তিন-চারগুণ বেড়ে যায়, ১০ থেকে ১৫ হাজার শয্যার পরিবর্তে ৪০ হাজার রোগী হয়, তখন সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজেই সমালোচনা যাই করেন, বাস্তবতা হচ্ছে এটাই।


    স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই আমাদের অনেকভাবে সমালোচনা করে। কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল। যারা সমালোচক তারা হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছে না। সমালোচনা না করে কিভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সংক্রমণের উৎপত্তি স্থান চিহ্নিত করে সবার সহযোগিতায় এটা নিয়ন্ত্রণে কাজ করা উচিত। কাজেই আমি তাদের আহ্বান করব এই সময়ে সমালোচনা না করে সংক্রমণ প্রতিরোধ একযোগে কাজ করার জন্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ