ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাংবাদিক মিজানুর রহমান তোতার ইন্তেকালে বরিশাল প্রেস ক্লাবের শোক

    সাংবাদিক মিজানুর রহমান তোতার ইন্তেকালে বরিশাল প্রেস ক্লাবের শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান, যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিজানুর রহমান তোতার ইন্তেকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ। 

    এক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। শনিবার বাদ জোহর যশোর শহরের নুতন খয়েরতলা জামে মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে স্ত্রী রেবা রহমানের পাশে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার ভাগ্নে জহিরুল ইসলাম। 

    এর আগে সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিজানুর রহমান তোতার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, সাবেক কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মোস্তা, শহর আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মিজানুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, আমিনিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ