ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মৃত্যু ঠেকাতে ৯৯ শতাংশ কার্যকর করোনার টিকা

    মৃত্যু ঠেকাতে ৯৯ শতাংশ কার্যকর করোনার টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারি রোধের একমাত্র উপায় হলো টিকা গ্রহণ করা। ভারতের চিকিৎসা গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যায় করোনায় মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকর। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

    সংস্থাটির গবেষক ডা. প্রজ্ঞা যাদব বলেন, গবেষণার জন্য ১৫০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এই লোকগুলো টিকা নেওয়ার পরও করোনার উপসর্গে ভুগছেন বা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।


    মহারাষ্ট্র, কর্নাটক ও পশ্চিমবঙ্গ থেকে নেওয়া এসব নমুনায় দেখা গেছে, আক্রান্তদের অধিকাংশই করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এছাড়া আলফা, কাপ্পা ও ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীও আছেন।


    টিকা নেওয়ার পরও এ রোগে আক্রান্ত হওয়াকে ব্রেকথ্রো ইনফেকশন উল্লেখ করে ডা. প্রজ্ঞা যাদব বলেন, ডেল্টার প্রভাবে বিশ্বব্যাপী করোনা রোগী বাড়ছে। এটি টিকার ডোজকেও ফাঁকি দিতে পারে বলে শঙ্কা ছিল।

    কিন্তু গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে ঠিকই। তবে এ রোগে মৃত্যুর ঝুঁকি ৯৯ শতাংশেরও বেশি হ্রাস পায়। এমনকি টিকার ডোজ সম্পূর্ণ করার পরও কেউ যদি ডেল্টা বা ডেল্টা প্লাসে আক্রান্ত হন, তখনও তিনি ৯৯ শতাংশ বা আরও বেশি সুরক্ষা পাবেন, যোগ করেন তিনি।


    সমীক্ষার জন্য তুলনামূলক কম বয়সীদের নমুনা নেওয়া হয়েছিল। ৪৪ শতাংশের বয়স ৩১ থেকে ৫৬ বছর বয়সী এবং ৬৫ শতাংশই ছিলেন পুরুষ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ