ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • করোনায় ৭ দিনে দেশে ১৪৬৪ জনের মৃত্যু

    করোনায় ৭ দিনে দেশে ১৪৬৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে দেশে এক হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ হাজার ১৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    ১৬ জুলাই ১৮৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশে ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় ।

    করোনা সামাল দিতে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব

    ১৪ জুলাই দেশে করোনায় ২১০ জনের মৃত্যু হয়। একই দিনে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৩ জুলাই করোনায় ২০৩ জনের মৃত্যু হয়। এদিন ১২ হাজার ১৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।


    ১২ জুলাই দেশে ২২০ জনের মৃত্যু হয় এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এদিন ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১০ জুলাই দেশে ১৮৫ জনের মৃত্যু হয় এবং ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ