সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসতে পারে আজ

দেশে করোনাভাইরাস সংক্রমণের লাগাম টানতে আগামী বুধবার থেকে 'সর্বাত্মক লকডাউনে' যাচ্ছে সরকার।
'লকডাউন' সফল করতে কাজ শুরু করেছে সরকার। এরই মধ্যে গতবারের মতোই ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন।
আজ রবিবার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর 'লকডাউনের' বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হলে সেটি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটিও জানা যাবে আজ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তারা 'লকডাউনের' বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।
এমবি