ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতের প্রথম করোনা রোগী দেড় বছর পর ফের আক্রান্ত

    ভারতের প্রথম করোনা রোগী দেড় বছর পর ফের আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে প্রথম যিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই রোগী সুস্থ হয়ে ওঠার প্রায় দেড় বছর পর  আবারও এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বৃস্পতিবার দেশটির কেরালা রাজ্যের ত্রিশুরের ওই বাসিন্দা মেডিকেল শিক্ষার্থী ফের করোনা সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ত্রিশুরের জেলা মেডিকেল কর্মকর্তা ডা. কে জে রীনা বলেছেন, ‌‘তিনি ফের কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার আরটি-পিসিআর পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। তিনি অ্যাসিম্পটোমেটিক।’


    ত্রিশুরের এই মেডিকেল কর্মকর্তা বলেন, পড়াশোনার জন্য দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যে কারণে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে আরটি-পিসিআর পরীক্ষার ফল পজিটিভ আসে।

    ডা. কে জে রীনা বলেছেন, বর্তমানে ওই নারী মেডিকেল শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছেন এবং সুস্থ আছেন।

    গত বছরের ৩০ জানুয়ারি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের ওই মেডিকেল শিক্ষার্থী দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হয়। সেই সময় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনিই ভারতে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

    ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর পরীক্ষায় দুই দফায় করোনা নেগেটিভ হন তিনি। পরে একই বছরের ২০ ফেব্রুয়ারি ত্রিশুরের হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ