ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা:শাহে আলম এমপি

    বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা:শাহে আলম এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহে আলম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো গৃহহীণ পরিবারের মাথা গোঁজার ঠাই করে দেয়া। মানুষের সেই ঠিকানা তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঢেউটিন ও দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

    এসময় ঢেউটিনের পাশাপাশি প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয় ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, এমপির এপিএস জসিম উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন।

     উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন-উল-হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানের আলোচনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুনতাকিম লস্কর কায়েস, পৌর শাখা আওডামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ।  উলে­খ্য বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর, চাখার ও সদর ইউপি এবং পৌরসভার দরিদ্র পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ঢেউটিন ও চেক প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ