ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় তিন বছরের শিশুর মৃত্যু

    মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় তিন বছরের শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের সলঙ্গায় মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় সোয়াত তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি। রবিবার (১১ জুলাই) সন্ধ্যার আগে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে থানার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াত সলঙ্গা থানার আগরপুর মল্লিকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

    সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী জানান, রবিবার বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে শফিকুল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সলঙ্গায় আসছিল। 

    সড়কের বনবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগির খাদ্য বোঝাই ট্রাক ও মানসিক প্রতিবন্ধী একজনকে বাঁচাতে মোটরসাইকেল ব্রেক করে শফিকুল। এ সময় মোটরসাইকেল থেকে স্ত্রী ছিটকে পড়লে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাাস্থলেই শিশু সোয়াত মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ