ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বিধি নিষেধ অমান্য, ঢাকায় ৭০৮ জন গ্রেফতার 

    বিধি নিষেধ অমান্য, ঢাকায় ৭০৮ জন গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাসংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউনের ১১তম দিন। এ দিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৭০৮ জনকে গ্রেফতারের পাশপাশি ১৮৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। এখন পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৭৩৪৮ জন।

    এছাড়া ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়ির বিরুদ্ধে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ।

    রোববার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, লকডাউনের এগারোতম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালবাগ, মতিঝিল, রমনা, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

    এছাড়া রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয় বলে জানান ইফতেখারুল ইসলাম ।

    এরআগে শনিবার গ্রেফতার হন ৭৯১ জন। ২১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা এবং ট্রাফিক বিভাগ ৩৬১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করে ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ