ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • লকডাউনে চাকরি ছেড়ে বাড়ি ফিরেই দম্পতির আত্মহত্যা

    লকডাউনে চাকরি ছেড়ে বাড়ি ফিরেই দম্পতির আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার ফরিদপুরে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচান্দক গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এক পর্যায়ে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানিক। রিনার বাড়ি চাঁদপুর জেলায়। পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই মারাত্মক অর্থকষ্টে ভুগছেন ওই স্বামী স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত। আজ দুপুরেও ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। বিকালে সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

    ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কেন আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ