ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ঢাকায় ডেঙ্গুর প্রকোপ, ৬ দিনে আক্রান্ত ২২১

    ঢাকায় ডেঙ্গুর প্রকোপ, ৬ দিনে আক্রান্ত ২২১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই মানুষের মাঝে আরেক আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশা। রাজধানীতে এডিস মশার কামড়ে ছয়দিনে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

    রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানা যায়।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১৮৯ জন, আর বাকি ১ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন।

    এডিস মশার কামড়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ৭২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৩৬ জন। তবে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ