ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ১০ দিনে ৭১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

    ১০ দিনে ৭১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। একইসঙ্গে বাড়ছে মৃত্যু। দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সম্মুখসারীর যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও।

    পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে আজ পর্যন্ত (১০ জুলাই) ১০ দিনে ৭১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন পুলিশ ও ১ জন র‍্যাব সদস্যসহ মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জন পুলিশ ও ৬ জন র‍্যাব সদস্য মারা গেছেন।


    শনিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৯০৫ জন পুলিশ সদস্য  ও ২ হাজার ৯১৪ জন র‍্যাব সদস্য রয়েছেন। এখন পর্যন্ত ১৮ হাজার ৬৩৭ জন পুলিশ ও ২ হাজার ৮২০ জন র‍্যাব সদস্যসহ মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৭ জন।

    পুলিশ সদর দফতর আরও জানায়, বর্তমানে ১ হাজার ১৭৪ জন পুলিশ ও ৮৮ জন র‍্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত র‍্যাব ও পুলিশ বাহিনী ৯৯ হাজার ৮০৭ জন সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ