ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

    নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (১০ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। এসময় বিধিনিষেধ অমান্য করায় কতিপয় ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের উদ্দেশ্যে সকাল সাড়ে ৯ টা থেকে অভিযান পরিচালনা শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। 

    বরিশাল মহানগরীর বাংলাবাজার, আমতলা মোড় এবং রুপাতলী এলাকায় অভিযান চলাকালে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৫ ব্যক্তি এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫শ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী। 

    পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে টিসিবি কর্তৃক পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। 

    এসময় সুষ্ঠুভাবে পণ্য বিক্রির বিষয়ে ডিলারদের সতর্ক এবং ক্রেতাদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিজিবি’র সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।   


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ