ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

    মৃতদের মধ্যে ছয়জন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন, ময়মনসিংহ সদরের মোকলেসুর রহমান (৭৬), স্বরস্বতি রায় (৬৫), টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলী (৩৮), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজ উদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ বেগম (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫)। সেই সঙ্গে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন, আম্বিয়া খাতুন (৬০), রিতা বসাক (৪৫), ফুলবাড়িয়া উপজেলার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার আমেনা খাতুন (৭০) এবং টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪১৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ