ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বৃদ্ধের বসতঘর

    দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বৃদ্ধের বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে আব্দুল মালেক (৭৫) নামে এক বৃদ্ধের বসতঘর পুড়ে গেছে। এতে ওই বৃদ্ধের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (৭এপ্রিল) রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট সংলগ্ন মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত তার বসতঘরে লাকড়ির গাদায় আগুন লাগিয়ে দেয়। ওই সময় পরিবার নিয়ে ভেতরেই কথাবার্তা বলছিলেন ওই বৃদ্ধ। আগুনের লেলিহান শিখা দেখে কোনো রকমে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তার পুত্রবধূ আয়শা আক্তার। 

    তবে বসতঘর থেকে কোনো আসবাবপত্র বের করতে না পারায় চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দৌলতখান থানা পুলিশের সদস্যরা আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন।

     ওই বৃদ্ধ বলেন, বাড়িতে ১০ একর জমি নিয়ে তাঁর সঙ্গে স্থানীয় একটি চক্রের বিরোধ রয়েছে। প্রতিশোধের বশবর্তী হয়ে তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, গত ২০দিন আগেও দুর্বৃত্তরা আরও একবার তাদের খড়ের গাদা আগুন দিয়ে পুড়ে দিয়েছিল। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ