ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • করোনা: চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৯

    করোনা: চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৯
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭১৩ জন। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ৯১৩ জন। এইদিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে ৭ জনই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

    বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

    এতে দেখা যায়, ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি হাটহাজারী উপজেলায় ৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩৩ জন, ফটিকছড়ি উপজেলায় ২০ জন ও রাউজান উপজেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৭৭ জন এবং উপজেলায় ২৩৬ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে।  
    করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ