ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন-অক্সিমিটার

    পিরোজপুরে ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন-অক্সিমিটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক চালু করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।

    আজ বুধবার (৭ জুলাই) সকালে জেলা হাসপাতালের সামনে অক্সিজেন বিতরণ করে ব্যাংকের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি।

    এসময় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত কুমার মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ২১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো অক্সিজেন সরবরাহ করবো। আমাদের রয়েছে একটি হেল্পলাইন নাম্বার। যেখানে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন। এছাড়াও প্রাথমিক ভাবে ১০টি অক্সিমিটার বিতরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ