ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে বরের আবেদন ইউএনওর কাছে 

    বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে বরের আবেদন ইউএনওর কাছে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কাজী ‘প্রতারণা’ করে বাল্য বিয়ে করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বুঝতে পেরে বর নিজেই এ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরারবর লিখিত আবেদন করেছেন।

    লিখিত আবেদন থেকে জানা যায়, পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কে এম হারুনুর রশিদের ছেলে মো. মাহবুবুর রশিদের সঙ্গে স্থানীয় এ মেয়ে বিয়ে হয় এ বছরের ২৪ ফেব্রুয়ারি। স্থানীয় নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. মাঈনুদ্দিনের মধ্যস্থতায় বিয়েটি সম্পন্ন হয়।


    কাজী মাঈনুদ্দিন পরিচালিত একটি মাদ্রাসায় কনে পড়াশুনায় করে জানতে পেরে বয়স সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় মাঈনুদ্দিন বিষয়টি এড়িয়ে গিয়ে কাবিনে স্বাক্ষর নেন এবং বয়স সম্পর্কে তিনি অবগত আছেন।

    মাহবুবুর রশিদের ভাই মাহমুদুল হাসান জানান, বিয়ের পর তারা নিশ্চিত হতে পারেন যে কনে দশম শ্রেণির ছাত্রী ও তার বিয়ের বয়স হয়নি। বিষয়টি কাজী মাঈনুদ্দিনকে আবার অবহিত করলে তিনি পাত্তা দেননি। এমনকি বিয়ে কাবিন নামা চাইলেও সেটা দিতে চাননি। এ অবস্থায় সুরাহা চেয়ে ইউএনও বরাবার অভিযোগ করা হয়। সদ্য বিদায় ইউএনও এ বিষয়ে তদন্ত দেন। মঙ্গলবার (৬ জুন) ইউএনও’র কাছে গেলে তিনি সামাজিকভাবে মীমাংসার জন্য বলেন।

    তবে কাজী মো. মাঈনুদ্দিন জানান, কনের বয়স কম বলে কাবিন রেজিস্ট্রি করা হচ্ছে না। বয়স হওয়ার পর রেজিস্ট্রি করা হবে। তবে তিনি এ বিয়ে পড়াননি। মৌলভীর মাধ্যমে বিয়ে পড়ানো হয়েছে। সবাই বিষয়টি অবগত আছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ