ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • গৌরনদীতে প্রচারণা সত্ত্বেও স্বাস্থ্যবিধি পালনে জনগণের অনীহা

    গৌরনদীতে প্রচারণা সত্ত্বেও স্বাস্থ্যবিধি পালনে জনগণের অনীহা
    গৌরনদীতে লকডাউন কার্যকরে প্রশাসনের প্রচারণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের ৬ষ্ঠ দিন শনিবার। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখলেও বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজারগুলোতে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই কারো মধ্যে।

     প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাস্ক পরাসহ অন্যান্য বিষয়ে সচেতন হয়ে ওঠেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসন ফিরে গেলে আবার অসচেতন হয়ে পড়ছেন তারা। দোকান-পাট, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও সঠিক ভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। এমনকি সরকারি নির্দেশ অমান্য করে খোলা রয়েছে একাধিক কোচিং সেন্টার। 

    স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করতে দিনরাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, হাট-বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

    এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ