ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা-তিন পাওয়ালা শিশু

    বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা-তিন পাওয়ালা শিশু
    বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা-তিন পাওয়ালা শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা ‍এবং তিন পা যুক্ত ‍একটি শিশু। তবে বিরল ‍এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়।

    বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া শিশুটির বাবা-মা পিরোজপুরের ‍আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ ‍আছে বলে জানা গেছে।

    শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। ‍একটি পা দেহের পেছনের দিকে।

    শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন ‍একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ‍এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে ‍আসা হয়।

    কিন্তু নবজাতক ওয়ার্ডে ‍আসার ‍আগেই তার মৃত্যু হয়। ‍এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি। শিশুটির শরীরিক অবস্থা ভালো না থাকা ‍এবং ওজন কম হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা শেবাচিমের শিশু বিভাগের চিকিৎসকদের।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ