ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১২৫১ চিকিৎসককে মেডিক্যাল কলেজ থেকে হাসপাতালে বদলি

    ১২৫১ চিকিৎসককে মেডিক্যাল কলেজ থেকে হাসপাতালে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার জন্য সরকার মোট এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ ও ৫ জুলাইয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়।

    পরবর্তী নির্দেশ না দেওয়া এ আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসককে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

    মঙ্গলবারের মধ্যে পদায়ন করা চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

    এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তাদের হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ