ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বন্যার আগাম প্রস্তুতি নেওয়া আছে : পানিসম্পদ উপমন্ত্রী

    বন্যার আগাম প্রস্তুতি নেওয়া আছে : পানিসম্পদ উপমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, লকডাউনের মধ্যেও থেমে নেই পানি উন্নয়ন মন্ত্রণালয় ও বোর্ডের উন্নয়ন কর্মকাণ্ড। নদী ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে সারা দেশে কাজ করে চলেছেন। বন্যার আগাম প্রস্ততি নেওয়া আছে।

    আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে নদী ভাঙনরোধে চলমান কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।

    পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা মাঠে রয়েছেন। করোনার মধ্যেও প্রকৌশলীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন জেলায় দিনরাত কাজ করছেন। কোথায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। যে যে এলাকায় বন্যার আশঙ্কা আছে সেখানকার প্রশাসনকে আগেভাগেই সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবেন বলে নির্দেশনা দেওয়া আছে।

    এনামুল হক শামীম বলেন, করোনার মহামারি থেকে আমাদের যেমন রক্ষা করতে হবে। তেমনি নদী ভাঙন থেকেও মানুষকে রক্ষা করতে হবে। এ জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, গত বছর পানিসম্পদ মন্ত্রনালয়ের ৪০টি প্রকল্প সমাপ্তির নির্ধারিত ছিল। এরম ধ্যে ৩৭টি প্রকল্পের কাজ এর মধ্যেই সমাপ্ত হয়েছে। কাজের সমাপ্তির হার ৯২.৫ শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর। আর নদী রক্ষণাবেক্ষণের জন্য ড্রেজিং, নদীর পাড় উঁচুকরণ, প্রশস্তকরণ এবং নদীর পাড়ে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ