ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ

    উজিরপুর মডেল থানার নতুন ওসি আলী আরশাদ
    ছবি: ‍উজিরপুর থানার ওসি ‍আলী ‍আরশাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী আরশাদ। মঙ্গলবার বিকালে তিনি উজিরপুর থানায় ওসি হিসেবে তার দায়িত্বভার বুঝে নেন।

    এর আগে মঙ্গলবার সকালে বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন। একই সাথে উজিরপুর থানার দায়িত্ব দেয়া হয়েছে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে।

    এর আগে সোমবার একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইন্সপেক্টর মাইনুল।

    উজিরপুরের নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আলী আরশাদ ইতোপূর্বে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শক এর দায়িত্ব পালন করেন।

    এর আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনাগাজী মডেল থানা, পশুরাম থানায় দুবার, ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল ও বিজয় নগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা ওসি আলী আরশেদ পুলিশের চাকরি জীবনে দুবার কচুবা ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখানে সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।

    উল্লেখ্য, হত্যা মামলার নারী আসামিকে থানায় রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

    একই দিন থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয় মাইনুল ইসলাম। পাশাপাশি আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে উজিরপুর থানার দায়িত্ব প্রদান করা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ