ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনা মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করে যাবে সেনাবাহিনী : সেনাপ্রধান

    করোনা মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করে যাবে সেনাবাহিনী : সেনাপ্রধান
    সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরিদর্শনে আসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান লকডাউনে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল এলাকায় এ কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি।

    পরে সেখানে কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।

    এ সময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

    সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।

    এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।

    উল্লেখ্য, কোভিড-১৯-এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার লক্ষ্যে ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সেনাসদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন।

    পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারদের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ