ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • টহলরত অবস্থায় হামলা : আহত ৬ নৌ-পুলিশ  

    টহলরত অবস্থায় হামলা : আহত ৬ নৌ-পুলিশ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের ছাতকে অবৈধ ভাবে বালু উত্তোলন বাধা দেওয়ায় ইজারাদারের হামলায় নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

    রোববার রাত ৮টার দিকে উপজেলার চেলা নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহতরা হলেন- ছাতক নৌ পুলিশের ওসি মঞ্জুর আলম, উপ-পরিদর্শক হাবিবুর রহমান, দারোগা সবুজ হোসেন, কনস্টেবল সৈকত, সাব্বির আহমেদ ও শাহজাহান।

    পুলিশ জানায়, ছাতক বন বিভাগের জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। বন বিভাগ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে বাধা দেয় নৌ পুলিশ। এ সময় ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস পুলিশকে ফোন দিয়ে ইজারাদারের লোকজনকে বাধা দিতে নিষেধ করেন। পুলিশ নিষেধ না শোনে বালু উত্তোলন বন্ধ রাখে।

    এদিকে, ঘটনাস্থল থেকে ফেরার পথে ইজারাদারের চারটি নৌকা পুলিশের পিছু নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলায় ওসি-সহ নৌ পুলিশের ৬ সদস্য আহত হন।

    এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত ওসি মঞ্জুর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ